নিষেধাজ্ঞা শেষ, সাগরে মাছ ধরতে প্রস্তুত জেলেরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ এএম, ২৩ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
টানা ৬৫ দিন পর আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। ফলে উপকূলীয় জেলেদের মধ্যে ফিরেছে স্বস্তি। খোশমেজাজে পুরোদমে মাছ আহরণে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন তারা।
রোববার (২৩ জুলাই) সকালে স্থানীয় জেলেরা এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার (২৩ জুলাই) মধ্যরাতে আবারও সাগরে মাছ শিকারে যাচ্ছেন জেলেরা। সাগরে মাছ শিকারে জেলেদের প্রস্তুতি সম্পন্ন। এতদিন ঘাটে বেঁধে রাখা নৌকাগুলো মেরামত করছেন জেলেরা। আবার কেউ কেউ জাল বোনার কাজে ব্যস্ত সময় পার করেছেন। প্রতিটি ঘাটেই সাগরে ও নদীতে নামার জন্য জেলেদের প্রস্তুতি চলছে। দীর্ঘ দুই মাস বেকার সময় কাটিয়ে নতুন উদ্যমে ইলিশ শিকার ও বিক্রিতে মেতে উঠবেন তারা।
এতে এতদিন ধরে প্রাণহীন থাকা জেলে পল্লীগুলোতে আবার প্রাণচাঞ্চল্য ফেরার অপেক্ষায়। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় কক্সবাজারের প্রায় ছোট-বড় ৭ হাজার মাছ ধরার বোট সাগরে নামার প্রস্তুতি নিচ্ছে। বঙ্গোপসাগরে মাছের প্রজনন মৌসুমের সুরক্ষায় গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার।
জেলেরা জানান, ঘড়ির কাঁটা কখন রোববার রাত ১২টায় পৌঁছাবে এখন শুধু সেই অপেক্ষা। নদীতে নামতে প্রস্তুত কক্সবাজারে দুই লক্ষাধিক জেলে। আগে থেকেই জাল, নৌকাসহ ইলিশ ধরার অন্যান্য সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। ৬৫ দিনের নিষেধাজ্ঞা তার আগে ঘূর্ণিঝড় মোখায় এমনিতেই জেলেদের দুর্দিন গেছে। তাই এ বছর জেলেদের খুবই মানবেতর দিন কেটেছে। দীর্ঘদিন পরে এ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। আমাদের রুটি-রুজির পথ খুলেছে। যে কারণে জেলে পল্লীগুলোতে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে।
এদিকে সাগরে মাছ ধরতে একটি বোটে খরচ হয় প্রায় সাত লাখ টাকার মতো। এবছর যেহেতু বৃষ্টি একটু কম, সাগরে মাছ পাওয়া নিয়ে আশংকায় রয়েছে। সাধারণত বৃষ্টি হলে মিষ্টি পানি আর লবণাক্ত পানি মিশ্রিত হলেই মাছের আকার বড় হয়।
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি







